২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসেই ডিলার নিয়োগ দেবে টিসিবি

প্রায় পাঁচ বছর পর জেলা ও উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী মাসেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

টিসিবি সূত্র জানায়, ডিলার নিয়োগ দেওয়ার জন্য ব্যবসায়ীদের ৩০ এপ্রিলের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। ওই সময়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫০০ ব্যবসায়ী দরপত্রে অংশ নেন। দরপত্র মূল্যায়ণ কমিটি এখন এসব আবেদনপত্র যাচাইবাছাই করছে।

টিসিবির প্রধান কর্মকর্তা (বাণিজ্যিক) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য মো. রফিকুল হোসেন বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, দরপত্র যাচাইবাছাইয়ের কাজ এ মাসেই শেষ হবে। এরপর ডিলার নিয়োগ দেওয়া হবে।

টিসিবি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে রংপুর, গাইবান্ধা, রাজবাড়ীসহ ১৪টি জেলায় কেউ দরপত্রে অংশ নেননি।

এ ব্যাপারে রফিকুল হোসেন জানান, যেসব জেলায় কোনো আবেদন জমা পড়েনি সেখানে নতুন করে দরপত্র আহবান করা হতে পারে।

গত ফেব্রয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে টিসিবির আমদানি করা পণ্য বাজারজাত করার জন্য ডিলার নিয়োগের অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে টিসিবি ১৫ মার্চ দরপত্র আহ্বান করে। সে সময় ১৫ এপ্রিলের মধ্যে দরপত্র জমা দিতে বলা হলেও উল্লেখযোগ্য সাড়া না পাওয়ায় ১৫ দিন সময় বাড়ানো হয়। ৩০ এপ্রিল দরপত্র নেওয়া শেষে করে টিসিবি।

২০০২ সালে সরকার টিসিবির কর্মকণ্ড সংকুচিত করার সিদ্ধান্ত নেওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় আড়াই হাজার ডিলারের নিয়োগ বাতিল করা হয়। গত বছর রোজার আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় সাড়ে চার বছর পর টিসিবিকে আবারো সক্রিয় করার উদ্যোগ নেয় সরকার।