কর্ণফুলী ইপিজেডে যোগ হচ্ছে মালয়েশিয়ার হোয়াইটেক্স
চট্টগ্রামে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি তৈরি-পোশাক কারখানা স্থাপনের জন্য ১ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়ার হোয়াইটেক্স গার্মেন্টস কোম্পানি।
এ ব্যাপারে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে বৃহস্পতিবার বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) প্রশান্ত বড়ুয়া এবং হোয়াইটেক্স এর ব্যবস্থাপনা পরিচালক ট্যান টং সুয়ান একটি লিজ চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
হোয়াইটেক্স গার্মেন্টস বছরে প্রায় ৪ কোটি ডজন অন্তর্বাস তৈরি করবে। ওই প্রতিষ্ঠানে ৪ হাজার ৪৭৮ বাংলাদেশি ও ২১ বিদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
