২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ দিন পর আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন ফের শুরু

১৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানার উৎপাদন আবারও শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:16 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

দুপুর ১২টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

গত ২৩ এপ্রিল বিকেলে হঠাৎ করে ইউরিয়া প্লান্টে লিকেজ দেখা দিলে কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয়। এরপর বিভিন্ন সময়ে দুই বার কারখানা চালু করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই আবারও তা বন্ধ হয়ে যায়।

জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, ইউরিয়া প্লান্টের লিকেজ এবং হাইব্রিড প্রেসারের ক্রটির কারণে গত ১৬ দিনে দুইবার উৎপাদন বন্ধ হয়েছে। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি সারানোর পর পুনরায় উৎপাদন শুরু করা হয়।

দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা যান্ত্রিক ক্রটির কারণে গত এক বছরে ১৮ বার বন্ধ হয়েছে। এর মধ্যে গত এপ্রিল মাসেই বন্ধ হয়েছে পাঁচবার।