২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বুধবার থেকে শিল্প ও বাণিজ্য মেলা

পটুয়াখালীতে আগামী বুধবার থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। এরই মধ্যে শেষ হয়েছে মেলার প্রস্তুতিমূলক কাজ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মেলাকে ঘিরে সাগর পাড়ের এই জেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলা চলবে এক মাস।

মেলার আয়োজকরা বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মেলায় ৮০ টি স্টলে দেশি-বিদেশি পণ্য সাজিয়ে বসবেন দোকানিরা। বিনোদনের জন্য থাকছে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, মৃত্যুকূপসহ বিভিন্ন আয়োজন।

এদিকে মেলা শুরু হওয়ার আগেই মেলা প্রাঙ্গণে বেলুন, পুতুল, বাঁশিসহ শিশু-কিশোরদের বিভিন্ন খেলনা নিয়ে বসেছে ফেরিওয়ালারা। মেলার প্রস্তুতি দেখতে এসে দর্শকরা হাতি, ঘোড়া আর ভাল্লুকের নাচ দেখছেন। জমজমাট বেচাকেনা চলছে চটপটি, চানাচুর, আর চা-বিস্কিটের অস্থায়ী দোকানগুলোতে।

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জাকির মাহমুদ সেলিম জানান, তারা আশা করছেন, পাটুয়াখালীর প্রথম এই বাণিজ্য মেলা মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলবে।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি গাজী হাফিজুর রহমান শবীর জানান, মেলায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন।