২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৫৭ শতাংশ ব্যবসায়ী আয়কর দেন না

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জরিপে দেখা গেছে রাজধানীর ৫৭ শতাংশ ব্যবসায়ী আয়কর দেন না। তাদের নামে এ পর্যন্ত কোনো আয়কর ফাইলও খোলা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

গত একমাসে রাজধানীর পাঁচ হাজার ৭৪৯ জন সম্ভাব্য করদাতার মধ্যে এই জরিপ চালানো হয়। এদের অধিকাংশই বিভিন্ন বিপণি বিতানে ব্যবসা করেন।

এনবিআর এর কেন্দ্রীয় রাজস্ব জরিপ শাখার কমিশনার খোরশেদ আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “বাকি ৪৩ শতাংশের মধ্যে অনেকে শুধু কর সনাক্তকরণ নম্বরই (টিআইএন) নিয়েছেন; বাস্তবে তারাও কর দেন না।”

তিনি বলেন, “যেসব ব্যবাসয়ী এখনো করের আওতায় আসেননি তাদের করের আওতায় আনতে হবে। তবে তারা যেন হয়রানির শিকার না হন, সে দিকেও লক্ষ্য রাখতে হবে।”

এনবিআর গত ২৯ মার্চ এই ত্রৈমাসিক জরিপের কাজ শুরু করে। শুরুর আগে অন্তত ১৫ হাজার নতুন করদাতা সনাক্ত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। খোরশেদ আলম বলেন, “এখন আমার আশা করছি, জরিপ শেষে কমপক্ষে ২০ হাজার নতুন করদাতা সনাক্ত করা যাবে।”