২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত শেয়ার ব্যবসা চায় সিএসই

পারস্পরিক সুবিধার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত শেয়ার ব্যবসার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

সোমবার সিএসই কার্যালয়ে বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার এস ভট্টাচার্যের উপস্থিতিতে সিএসই সভাপতি এমকেএম মহিউদ্দীন বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত শেয়ার ব্যবসার সুযোগ সৃষ্টি হলে দুই দেশের অর্থনীতি উপকৃত হবে।”

এই ব্যবস্থা চালু করার ব্যাপারে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তিনি।

মহিউদ্দিন বলেন, “বাংলাদেশ সরকার কৃষি নির্ভর শিল্প খাত, হালকা প্রকৌশল এবং বস্ত্র খাতের বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশিদেরও অনুপ্রাণিত করছে। এই সুবিধা কাজে লাগিয়ে আমাদের পুঁজিবাজারকে শিল্পায়নের জন্যে প্রয়োজনীয় অর্থায়নের উৎসে পরিণত করার এটাই যথোপযুক্ত সময়।”