২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কোম্পানি ও ব্যাংকের শেয়ার লেনদেনে কিছুটা চাঙ্গা পুঁজিবাজার

বিদ্যুৎ কোম্পানি ও ব্যাংকের শেয়ার লেনদেন বুধবার মধ্যভাগ পর্যন্ত কিছুটা চাঙ্গা রেখেছে ঢাকার শেয়ার বাজার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংককে রাইট শেয়ার ছাড়ার অনুমতি দেওয়ার ঘটনাও এতে প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 01:16 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সাধারণ সূচক বা ডিজিইএন ৫.২৭ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ১৬৯৮.৭২ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক বা ডিএসআই ২.৮৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে ১৪৫৬.৪৭ হয়েছে।

দুপুর পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৪০৩ কোটি ৯৫ লাখ টাকা।

যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৪টির। ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেলা ১১ টা ৪২ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার। এরপরের অবস্থান ডেসকো ও প্রাইম ব্যাংকের।

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম মঙ্গলবার ৪৭৪.২৫ টাকা থাকলেও বুধবার তা বেড়ে ৪৭৮.২৫ টাকা হয়েছে।

ডেসকোর শেয়ারের দাম ৭২৬.২৫ টাকা থেকে কিছুটা কমে ৭২৬ টাকা হয়েছে। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৪৩৮.৫০ টাকা থেকে বেড়ে ৪৪২ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ছিল ৫২৯.২৫ টাকা। এক্সিম ব্যাংকের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এসইসি ৫৮ কোটি ৫০ লাখ টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমতি দেওয়ায় সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম ২১৭৫.৫ টাকা থেকে বেড়ে ২,৪০৬ টাকায় দাঁড়িয়েছে।