শেয়ার বাজারে তেজিভাব
বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচায় লোকজনের মধ্যে ব্যাপক আগ্রহের কারণে মঙ্গলবার সকাল থেকে দিনের মধ্যভাগ পর্যন্ত চাঙ্গা হয়ে উঠে ঢাকা শেয়ার বাজার (ডিএসই)। ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড এবং বিদ্যুৎ কোম্পানিগুলো লেনদেনের শীর্ষে ছিল।
প্রায় প্রতিটি কোম্পানিরই শেয়ার বেচাকেনা ভালো হয়েছে। বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ৮৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির।
দুপুর পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৭ লাখ টাকার। সোমবার এই পরিমাণ ছিল ৩৭ কোটি ৬৯ লাখ টাকা।
বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির শেয়ারের দাম বেড়ে ৫৩৩.৭৫ টাকায় দাঁড়ায়। আগের দিন এই দাম ছিল ৫৩০.৭৫ টাকা।
ডেসকোর শেয়ারের দাম কিছুটা বেড়ে ৭২৮ টাকা থেকে ৭২৯ টাকা হয়েছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৪৭২ টাকা হয়েছে।
শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ২১৭.০৫ টাকা থেকে বেড়ে ২২০.২৫ টাকা হয়েছে।
ইউসিবিএল এর শেয়ারের দাম ১ হাজার ৯৪৭.২৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৮০ টাকা হয়েছে।
