লেনদেন কমলেও শেয়ার বাজার গতিশীল
ব্যাংক এবং জ্বলানী খাতের শেয়ারের লেনদেনের কারণে মঙ্গলবার শেয়ার বাজারে গতি ফিরে এসেছে। তবে ঢাকার শেয়ার বাজারে লেনদেন কমেছে।
চট্টগ্রাম শেয়ার বাজারের লেনদেন কিছুটা বেড়েছে।
ইকুইটি পার্টনার্স সিকিউরিটিজ এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম বলেন, “বিনিয়োগকারীরা শেয়ারের দাম কমা থেকে লাভবান হতে চেয়েছে। গত কয়েক সপ্তাহে লভ্যাংশ তুলে নেওয়ায় বেশিরভাগ শেয়ারের দাম প্রত্যাশার তুলনায় কম ছিল।”
ডিজিইএন বা সাধারণ সূচক ১১ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৬৯৭ দশমিক ৫৪ পয়েন্ট।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১১ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৩ দশমিক ০৫ পয়েন্টে।
ডিএসই-২০ ব্লু চিপের সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে এক হাজার ৩৪০ দশমিক ২৮ পয়েন্ট হয়।
আইসিটি, প্রকৌশল ও বিদ্যুৎ খাত এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ঊর্ধ্বগামী ছিল।
দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমান ছিল ৪৩ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা। সোমবার লেনদেন হয় ৯১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার। সিএসইতে লেনদেন ছিল ৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিন ৬ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়।
এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ব্যাবস্থাপক ইওয়ার সাইদ বলেন, “গতকালের ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠলেও বাজার বর্তমানে অন্তবর্তীকালীন সময় পার করছে।”
তিনি বলেন, “রাজনৈতিক ঘটনাবলীর কারণে বাজারে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক হয়ে গেলেই এ অবস্থা কেটে যাবে।”
লেনদেনে শীর্ষে থাকা সরকারি প্রতিষ্ঠান পাওয়া গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ২৯ শতাংশ বেড়ে ৪৭০ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা।
ডেসকোর শেয়ারের দাম দশমিক ৪২ শতাংশ বেড়ে হয়েছে ৭০৮ টাকা ২৫ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৫৮৮ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়েছে।
এদিকে, শাহজালাল ব্যাংকের শেয়ার দশমিক ২২ শতাংশ কমে ২২৬ টাকা ৫০ পয়সা হয়। ইস্টার্ন কেবলস্ এর সরকারি শেয়ার বাজারে ছাড়ার গুজবে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৬ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫৮৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে।
লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে আজিজ পাইপ, ম্যাক এন্টারপ্রাইজ এবং বেঙ্গল বিস্কুট ছিল শীর্ষে। আর লোকসানের দিক দিয়ে এগিয়ে ছিল রংপুর ফাউন্ট্রি, বিএটিবিসি এবং প্রাইম ইন্সুরেন্স।
ঢাকার শেয়ার বাজারে মঙ্গলবার দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার।
চট্টগ্রাম শেয়ার বাজারে ৬৬টির দাম বাড়লেও কমেছে ২০টির এবং সাতটি প্রতিষ্ঠানের শেয়ার ছিল অপরিবর্তিত।
