২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজার পড়ছেই

সোমবার সকালের দিকে কিছুটা চাঙ্গা হয়ে উঠলেও মধ্যভাগে এসে আবারও দরপতনের মুখে পড়েছে ঢাকা শেয়ার বাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 01:20 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের মূল লগ্নীকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হুড়োহুড়িতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

শেয়ার ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা, সাম্প্রতিক গ্রেপ্তার অভিযান এবং দুর্নীতিবাজ ও কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের ফলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন। আর তারই প্রভাব পড়ছে শেয়ার বাজারেও।

সোমবার দরপতনের শীর্ষে ছিল বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো।

সকাল ১১টা ৪৬ মিনিটে ডিজিএন বা সাধারণ সূচক ১০ দশমিক ৫৬ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ৬২ ভাগ কমে দাঁদায় ১৬৯৩.০৮ এ। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্য সূচক নয় দশমিক ৭৭ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ৬৭ ভাগ কমে দাঁড়ায় ১৪৪৭.০৮ এ।

সোমবার দর কমেছে ৮০টি শেয়ারের, বেড়েছে ২৫টির। ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের অবস্থা ছিল অপরিবর্তিত।

দিনের মধ্যভাগ পর্যন্ত শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। রোববার দিনশেষে এই পরিমাণ ছিল ৩৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা। ১৪ জানুয়ারির পর থেকে এটা ছিল সর্বনিম্ন লেনদেন।

এদিকে সকাল ১১টা ৩৯ মিনিট পর্যন্ত লেনদেনের নেতৃত্বে থাকা ডেসকোর শেয়ারের দাম আগের দিনের ৭১২.০৫ টাকা

টাকা থেকে কমে দাঁড়ায় ৭০৬.২৫ টাকা।

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৬৭.০৫ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪৬৫ টাকায়, সামিট পাওয়ার বিক্রি হয়েছে ৫৭৪.৭৫ টাকার পরিবর্তে ৫৭২.০৫ টাকায়। শাহজালাল ব্যাংকের শেয়ারের দামও সোমবার কমেছে। ২২৭.২৫ টাকা থেকে কমে এটি বিক্রি হয়েছে ২২৬.২৫ টাকায়।

রূপালী ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৩৩৮.০৫ টাকা থেকে কমে দুই হাজার ৩৩০ টাকায় এসে দাঁড়ায়।