ঢাকা শেয়ার বাজারে দরপতন অব্যাহত
লেনদেন কমে যাওয়ায় ঢাকা শেয়ার বাজারে (ডিএসই) রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দরপতনের ধারা অব্যাহত রয়েছে।
ডিএসই-তে ডিজিইএন বা সাধারণ সূচক ০ দশমিক ৪৫ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ কমে ১৭১৮.৪১ এ পৌঁছেছে।
ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৭১.০০ এ।
বেলা ১১টা ২৫ মিনিটে লেনদেনের পরিমাণ ছিল আট কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা, গত তিন সপ্তাহের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম লেনদেন।
শেয়ার বাজারে মোট ৩৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩৯টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।
সোয়া ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ডেসকো। বৃহস্পতিবার ডেসকোর শেয়ারের দাম ৭১৪ টাকা হলেও রোববার তা কিছুটা বেড়ে ৭১৫ টাকা হয়েছে।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৭৪ টাকা থেকে বেড়ে ৪৭৬ টাকায় দাঁড়িয়েছে।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫৭০.৭৫ টাকা থেকে কমে ৫৬৭ টাকা হয়েছে।
শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ২৩০.৭৫ টাকা অপরিবর্তিত রয়েছে। এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৪.৪৫ টাকা থেকে কমে ৪.৪৩ টাকায় দাঁড়িয়েছে।
