২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেট ওয়াচ থেকে সরে দাঁড়ালেন বাম্বি ফ্রান্সিসকো

অর্থনীতি বিষয়ক অনলাইন সংবাদপত্র মার্কেট ওয়াচ থেকে সরে দাঁড়িয়েছেন প্রযুক্তি বিষয়ক লেখিকা বাম্বি ফ্রান্সিসকো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ভেটর ডট টিভি নামের একটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় তিনি মার্কেট ওয়াচ থেকে ইস্তফা দেন। মার্কেট ওয়াচের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ডাও জোনস এন্ড কো. শুক্রবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।

তার পদত্যাগের পর ডাও জোনসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক গর্ডন ক্রোভিজ এক বিবৃতিতে বলেন, “বাম্বি ফ্রান্সিসকো মার্কেট ওয়াচের হয়ে কাজ করার সময় তার লেখায় চমৎকার মান বজায় রেখেছেন। আমাদের অনুমতি নিয়েই তিনি ভেটর ডট টিভিতে বিনিয়োগ করেছিলেন। এখন তিনি পুরো সময় ওই প্রতিষ্ঠানে দিতে চান”।

গর্ডন ক্রোভিজ জানান, তাদের সঙ্গে আলোচনা করেই বাম্বি পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করেছেন।

অভিজ্ঞ লেখিকা বাম্বি ফ্রান্সিসকো নব্বই দশকের শেষ দিকে সিলিকন ভ্যালি নিয়ে নিয়মিত কলাম লিখতে শুরু করেন। মূলধারার যে সাংবাদিকরা একেবারে প্রথম দিকে ভিডিও ব্লগিং, ইন্টারনেটে সাক্ষাৎকার পোস্টিং শুরু করেছিলেন বাম্বি ফ্রান্সিসকো তাদেরই একজন।

এদিকে মার্কেট ওয়াচের সম্পাদক ডেভিড ক্যালাওয়ে বলেন, বাম্বিকে ভেটর ডট টিভি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান সম্পর্কে লেখার অনুমতি দেওয়া হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, বাম্বি ওইসব প্রতিষ্ঠানের ব্যাপারে মার্কেট ওয়াচে কয়েকটি ভিডিও ব্লগ পোস্ট করেছিলেন যা মার্কেট ওয়াচের নিয়ম বিরুদ্ধ।

ডাও জোনস কোম্পানির নিয়ম অনুযায়ী তারা যেসব প্রতিষ্ঠানের খবর প্রকাশ করে তাদের সঙ্গে ডাও জোনসের কর্মীদের কোনো আর্থিক সম্পর্ক রাখা যাবে না।

শুক্রবার পোস্ট করা মার্কেট ওয়াচের এক কলামে বাম্বি লিখেছেন, “প্রথম থেকেই ধারণা ছিল প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাধাগ্রস্ত হলে আমি মার্কেট ওয়াচ ছেড়ে দেব। তাই এখন ভেটর টিভিতে পুরো সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।