২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফটিআইয়ের জন্য অর্থ সহায়তা দেবে ইউরোপীয় কমিশন

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) দক্ষতা বৃদ্ধির জন্য ২৩ লাখ ইউরো সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসির সহায়তা নিতে বিএফটিআইকে চারটি শর্ত পূরণ করতে হয়েছে। এগুলো হচ্ছে-সত্ত্বাধিকারী তহবিল গঠন, একজন প্রধান নির্বাহী নিয়োগ, পাবলিক লিমিটেড কোম্পানি গঠন এবং কর্ম পরিকল্পনা তৈরি।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, “এই চারটি শর্ত পূরণ করার পরই গত ২৯ মার্চ বিএফটিআইয়ের কর্ম পরিকল্পনা অনুমোদন করে ইউরোপীয় কমিশন।”

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী শিশির কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধারণা এই মাসের মধ্যে অর্থ পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন করতে হবে আগামী দেড় বছরের মধ্যে।”

মানবসম্পদ উন্নয়ন, তথ্য সরবরাহ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণাসহ বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন ইস্যুতে দরকষাকষির জন্য সরকারকে সহযোগিতা করতে বিএফটিআই প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালের মে মাসে।

এরপর শুধু কয়েকটি প্রশিক্ষণ আয়োজন করেছে বিএফটিআই।