২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওয়েল্ডিং এর শেয়ারের লেনদেন সাময়িকভাবে স্থগিত

বাংলাদেশ ওয়েল্ডিং এর শেয়ারের মুল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মঙ্গলবার দুপুর ১১টায় এই স্থগিতের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার ১১টা ৩৯ মিনিটে সাধারণ মুল্যসুচক ১ দশমিক ৪৩ পয়েন্ট অথবা ০ দশমিক ০৮২ শতাংশ কমে ১৭৩৫ দশমিক ৯২ তে দাঁড়িয়েছে।

ইউসিবিএলের শেয়ারের বিক্রি বাড়ায় শেয়ারের মুল্য ১ দশমিক ৭৬ পয়েন্ট অথবা ০ দশমিক ১১ শতাংশ বেড়ে ১৪৭৯ দশমিক ৬৬ তে দাঁড়িয়েছে।

এর কারণ সম্পর্কে একজন কর্মকর্তা বলেন, “একসঙ্গে গত কয়েক বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন বার্ষিক সাধারণ সভা হলে তাদের পাওনা টাকা তারা পেয়ে যাবে।”

ইউসিবিএলের শেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। আদালতে মামলা হওয়ায় তখন থেকে ইউসিবিএলের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

১১টা ২৭ মিনিটে শেয়ারের মুল্য বৃদ্ধিতে ইউসিবিএল ছিল দ্বিতীয় অবস্থানে। সোমবারের ১৯৮৫ দশমিক ২৫ টাকা থেকে মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ২০৩০ টাকায়।

মোট লেনদেনের পরিমাণ ১৯৬ দশমিক ৩৫ মিলিয়ন টাকা। সোমবার ছিল ৬৬০ দশমিক ৯৬ মিলিয়ন টাকা।

মঙ্গলবার দাম বেড়েছে ৭০টির কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। শেয়ার মূল্য ২৪৮ দশমিক ৫ টাকা থেকে কমে ২৪৪ দশমিক ৫ টাকায় বিক্রি হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের শেয়ার ৪৬১ টাকা থেকে কমে ৪৫৯ দশমিক ২৫ টাকায় দাড়িয়েছে।

গ্রামীন ওয়ান এমএফ সামান্য বেড়ে ৪৪ দশমিক ৬ টাকা থেকে ৪৬ দশমিক ২ টাকা হয়েছে।