সিএম কয়েস সামি কারাগারে
ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় ৫শ কোটি আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিচারক মো. মমিন উল্লাহ তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে। রোববার সকাল ১০টায় কয়েস সামি তার আইনজীবী হাবিবুল ইসলাম ভূইঞার মাধ্যমে হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন চান। (আরো তথ্যসহ)
দুপুরে দুদফা শুনানির পর বিকেল সাড়ে চারটায় কয়েস সামিকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জামিন শুনানিতে কয়েস সামির আইনজীবীরা বলেন, মামলার হওয়ার সময় কয়েস সামি ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন না। আর তা ছাড়া কোন গ্রাহক কোন একাউন্ট থেকে কত টাকা নিয়েছেন তা শুধুমাত্র ওইসব শাখার ম্যানেজাররাই বলতে পারবেন। অভিযুক্ত বলতে পারবেন না।
আসামির আইনজীবীর বক্তব্যের বিরোধিতার করে সরকারি কৌঁসুলি আবদুল্লাহ মাহমুদ হাসান বলেন, “মামলার ঘটনাকালে যদি অভিযুক্ত ওই ব্যাংকের এমডি থাকেন তাহলে তার জামিন দেওয়া যায় না, আর যদি এমডি না থাকেন তবে জামিনে আপত্তি নেই।”
জামিন শুনানিতে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়াকে সাহায্য করেন ফকির দেলোয়ার হোসেন, এটি এস গোলাম গাউস প্রমুখ।
জামিন নাকচ হওয়ার পর প্রতিক্রিয়ায় কয়েস সামি নফহবংি২৪.পড়স কে বলেন, “যেহেতু মামলা দুইটি বিচারাধীন তাই মন্তব্য করা উচিৎ হবে না।”
তিনি বলেন,“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই পালিয়ে যাইনি।”
মামলায় বলা হয়েছে, ২০০৩ থেকে ২০০৬ সন পর্যন্ত বিভিন্ন তারিখে কাওরান বাজার সহ ওরিয়েনটাল ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে ওই ব্যাংকের ২৫ কর্মকর্তা কর্মচারীর যোগশাজসে মোট ৪৮৮ কোটি টাকা আত্মসাত করেন।
ওই ঘটনায় ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট কাজী মঞ্জুর হোসেন বাদি হয়ে ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় একটি মামলা করেন।
একই পক্রিয়ায় ওরিয়েন্টাল ব্যাংক বংশাল শাখার ১৫ কোটি টাকা একই সময়ের মধ্যে উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম আকতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে কয়েস সামিসহ দশ জনের বিরুদ্ধে ১৮ জানুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন।
উভয় মামলায় সিএম কয়েস সামি ৬ ফেব্র“য়ারি হাইকোর্টে আগাম জামিন চান।
হাইকোর্ট তাকে সাত সপ্তাহের মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নিদের্শ দেন।
