২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএম কয়েস সামির জামিন নামঞ্জুর

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামির জামিন নামঞ্জুর করা হয়েছে। রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 02:08 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি এবং মালিকপক্ষ ওবায়দুল করিমসহ ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশের প্রেক্ষাপটে ২৫ জানুয়ারি  তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।

এর ২৪ জানুয়ারি বুধবার বিকাল পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান পরিচালনামণ্ডলীকে হুঁশিয়ারি দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “মামলা করার ক্ষেত্রে গড়িমসি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক দুর্দশায় পড়া ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর এই কেলেঙ্কারি ফাঁস হয়। অভিযুক্তরা ভুয়া অ্যাকাউন্ট ও ভাউচার দিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাত করেছিল। ১৯৯৪ সাল থেকেই ওরিয়েন্টালকে “সমস্যাগ্রস্ত ব্যাংক” হিসেবে মানা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বেশ ক’বার নির্দেশনা দেওয়ার পরও ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ আর্থিক সমস্যার উন্নতিতে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সমস্যা মেটাতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়।

১৯৮৭ সালে আল--বারাকা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার পর ২০০৫ সালে ব্যাংকটি নাম বদল করে। ওরিয়ন গ্র“প এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো শতকরা ৮৩ ভাগ শেয়ার কিনে নেয় তাদের।