২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজার উন্নয়নে সহায়তা দেবে এডিবি

পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নেওয়া একটি প্রকল্পে ৩০ লাখ আমেরিকান ডলারের কারিগরী সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এই প্রকল্পের আওতায় পুঁজি বাজার তদারকি এবং নিয়মকানুনের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ ডলার। ১০ লাখ ডলার যোগাবে বাংলাদেশ সরকার। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের  কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উর্ধ্বতন এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে  জানান, “কিছু প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রকল্পের কাজ শুরু করা হবে। এটি বাস্তবায়িত হলে লেনদেনে কারচুপি রোধে শক্তিশালী তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে।”

প্রকল্পের আওতায় এসইসি ইন্টারনেটের মাধ্যমে একটি তদারকি ব্যবস্থা গড়ে তুলবে। এজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে।

প্রকল্পের আওতায় আরো থাকবে, নুতন শেয়ার বাজারে আসার ক্ষেত্রে এর তালিকাভুক্তি ও দাম নির্ধারণ পদ্ধতির পর্যালোচনা ব্যবস্থা।

এডিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই প্রকল্প দেশি--বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের বাজারকে আরো কার্যকর করতে সহায়তা করবে।”

প্রকল্পের আওতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দক্ষতা বাড়ানোরও পদক্ষেপ নেওয়া হবে।