বিজিএমইএ এর নতুন সভাপতির দায়িত্ব নিলেন আনোয়ার--উল--আলম
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নব নির্বাচিত সভাপতি আনোয়ার--উল--আলম চৌধুরী পারভেজ সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বিজিএমইএ এর বিদায়ী সহ--সভাপতি লুৎফুর রহমান মতিনের সভাপতিত্বে সোমবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় নব--নির্বাচিত পরিচালনা বোর্ড দায়িত্বভার গ্রহণ করে। সভায় বিজিএমইএ এর ২০০৭ সালের বাজেট অনুমোদন করা হয়।
আনোয়ার--উল--আলম চৌধুরী নফহবংি২৪.পড়স -- কে বলেন, “বিজিএমইএ নতুন পরিচালনা পরিষদের কাছে সংগঠনের সদস্যদের পাশাপাশি জাতিরও উচ্চ প্রত্যাশা রয়েছে। এ প্রত্যাশা পূরণের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।”
তিনি বলেন, “আমরা চেষ্টা করবো অতি দ্রুত সময়ের মধ্যে এ খাতে রপ্তানি আয় দেড় হাজার কোটি ডলারে উন্নীত করার।”
এ সময়ে বিজিএমইএ এর সদস্যরাসহ উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের বিদায়ী কমিটির সাবেক সভাপতি আনিসুল হক এবং টিপু মুনশি। তবে বিদায়ী সভাপতি এসএম ফজলুল হক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত, নিম্ন আদালতের নিষেধাজ্ঞা থাকায় নবনির্বাচিত পরিচালনা বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল।
নতুন পরিচালনা পরিষদের প্রথম সহ সভাপতি মোহাম্মদ আবদুস ছালাম, দ্বিতীয় সহ সভাপতি ফয়সাল সামাদ, সহ সভাপতি ফেরদৌস পাভেজ বিভন এবং সহ সভাপতি (অর্থ) এবিএম শামসুদ্দিন তাদের দায়িত্ব বুঝে নেন।
গত ২৫ ফেব্র“য়ারি বিজিএমইএ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৭ জন পরিচালকের মধ্যে আনোয়ার--উল--আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে ফোরাম প্যানেলের ২৪ জন পরিচালক জয়লাভ করে।
