২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার কাচ শিল্প শ্রমিকরা এখন বেকার

বিল বকেয়া থাকায় রাজধানীর মিরপুর, কাঁচপুর, পাগলা ও ভোলতার ১০/১২ টি কাচ শিল্প কারখানার বিদ্যুত ও গ্যাস লাইন কেটে দেওয়ার পরোক্ষ প্রভাব পড়েছে বগুড়ায়। এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়ার নসরতপুর এলাকার প্রায় ১০ হাজার কাচ শিল্প শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 03:51 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নসরতপুরের কাচ শিল্প শ্রমিকরা ঢাকার কারখানা থেকে কাচের টিউব এনে হোমিওপ্যাথি ওষুধের শিশি তৈরি করতেন। এসব শ্রমিক প্রায় এক মাস ধরে বেকার। তাদের অনেকে আবার এনজিও এবং মহাজনের কাছ থেকে নেওয়া ঋণও শোধ করতে পারছেন না।

কাচ শিল্পের সঙ্গে জড়িত মালিক ও শ্রমিকরা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ঢাকার কারখানা থেকে নসরতপুরের পাইকারি বাজারে প্রতিমাসে ১৫ থেকে ১৬ লাখ টাকার কাচের টিউব সরবরাহ করা হতো।

নসরতপুরের আদমদীঘি, বানীনগর, দুপচাঁচিয়া, মান্দা উপজেলার প্রায় ১০০ গ্রামের শ্রমিক কয়েক দশক ধরে এ সব টিউব দিয়ে ঘরে বসে হোমিওপ্যাথি ওষুধের শিশি তৈরি করেন। শ্রমিকদের অর্ধেকই আবার নারী।

এছাড়া স্থানীয় ছোট ছোট অনেক কাচ কারখানাতেও তৈরি করা হতো একই ধরনের শিশি। এগুলো সরাসরি বিক্রি করা হতো স্থানীয় নসরতপুর বাজারে।

কোটি কোটি টাকা বিদ্যুৎ ও  গ্যাস বিল বাকি থাকায় সম্প্রতি ঢাকার কারখানাগুলোর সংযোগ বিছিন্ন করায় নসরতপুরের কাচ শিল্পে ধস নেমেছে।

নসরতপুর সিহাড়ি গ্রামের সবচেয়ে পুরোন কারখানা শাহীন গ্লাসের মালিক শাহীন উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, তাদের কারখানায় শতাধিক কর্মী কাজ করতেন। টিউবের অভাবে কারখানাটি এখন বন্ধ হতে বসেছে।

এসব শ্রমিকদের আর্থিক দুরাবস্থা এখন চরমে পৌঁছেছে বলে তিনি জানান।