রূপালী ব্যাংক হস্তান্তর বিষয়ে সোমবারের ভেতরে অগ্রগতি হবে
সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক হস্তান্তরের ব্যাপারে সোমবারের মধ্যে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন বেসরকারিকরণ কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
রূপালী ব্যাংকের হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বপ্রাপত কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা নফহবংি২৪.পড়স কে বলেন, “আশা করছি আগামী রবি বা সোমবারের মধ্যে আমরা আপনাদের একটি সুখবর দিতে পারবো।”
বিকাশ সাহা বলেন, “সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি আগামী সোমবারের মধ্যে এব্যাপারে অগ্রগতি হবে।”
সৌদি যুবরাজ মঙ্গলবার সব সমস্যা সমাধান করে বৃহস্পতিবারের মধ্যে ব্যাংক হস্তান্তরের সময়সীমা বেঁধে দেন। কমিশনের কাছে পাঠানো একটি চিঠিতে হুমকি দিয়ে সৌদি যুবরাজ জানান, অন্যথা ৪৫ কোটি ৮০ লাখ টাকার বিনিময়ে ব্যাংকের ৯৩ দশমিক ২৬ ভাগ শেয়ার কেনার প্রস্তাবটি তিনি ফিরিয়ে নিতে পারেন।
বেসরকারি কমিশনের কর্মকর্তা জানান, সরকারি প্রতিষ্ঠানের ঋণ এবং স্বেচ্ছা অবসর প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যে মূল সমস্যা বিরাজ করছে। উভয়পক্ষ কর্মী ছাঁটাই না করার ব্যাপারে সম্মত হলেও যেসব কর্মীর বয়স ৫০ বছরের ঊর্ধ্বে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিকাশ সাহা বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে এব্যাপারে বলেন, “কর্মকর্তা--কর্মচারীদের স্বেচ্ছায় অবসরের বিষয়ে নীতিমালা তৈরি করে গত বুধবার ব্যাংকে পাঠানো হয়েছে।”
সরকারি প্রতিষ্ঠানগুলোর মোট অনাদায়ী ঋণের পরিমান ৯৪৬ কোটি টাকা। তবে ব্যাংকে সরকারের বকেয়া বাদ দিলে ঋণের পরিমান দাড়ায় ৮৫১ কোটি টাকা। সৌদি যুবরাজের প্রতিনিধিরা অবশ্য এব্যাপারে সরকারের সঙ্গে সরাসরি কথা বলছেন না।
গত বছর যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল--সাউদ ৩৩ কোটি ডলারের বিনিময়ে ব্যাংকের ৬৭ দশমিক ৫ ভাগ শেয়ারের মালিকানা লাভ করেন। পরে তিনি অবশিষ্ট ২৬ শতাংশ শেয়ারের জন্য সরকারের কাছে ১২ কোটি ৮০ লাখ টাকার প্রস্তাব দেন। সরকার গত মাসে যুবরাজের কাছে প্রস্তাবিত দামে ব্যাংকের ২৬ ভাগ শেয়ার বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
