ব্যাংক, ওষুধ,তথ্যপ্রযুক্তি শেয়ারের চড়া লেনদেন
সরকারি কয়েকটি প্রতিষ্ঠান, ব্যাংক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের চড়া লেনদেনের কারণে সোমবারও শেয়ার বাজারের চাঙ্গাভাব বজায় ছিল।
ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বাজার পরিস্থিতি তুলে ধরে জানান, “বাজারে লেনদেন চাঙ্গাভাব বজায় রেখে শেষ হয়েছে।”
শেষ দ’ুসপ্তাহে নিুমানের শেয়ারের লেনদেনের স্থিতাবস্থা নির্দেশ করে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির এক কর্মকর্তা বলেন, “বিনিয়োগকারীরা নিুমানের শেয়ারের পরিবর্তে ভালোমানের শেয়ারের ব্যাপারে মনোযোগী হওয়ায় তা লেনদেনের জন্য ভালো হয়েছে।”
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ সূচক ৩৬ দশমিক ০২ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৭৭৩ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ২৫ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫১৩ দশমিক ৩৬ পয়েন্ট হয়।
ভালোমানের ডিএসই--২০ শেয়ার সূচক ৩৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১৪৪১ দশমিক ৬৩ পয়েন্ট হয়েছে।
একটি মধ্যস্থতাকারী সংস্থার প্রধান নির্বাহী বলেন, “প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ ঘোষণার কারণে লেনদেনে গতি এসেছে। গত দু’সপ্তাহের ক্ষতিও বিনিয়োগকারীদের শেয়ার কিনতে উৎসাহী করেছে।”
ডিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা। রোববার এর পরিমাণ ছিল ৫৬ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে ১২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে রোববার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব শেয়ার সূচক ঊর্ধ্বগামী ছিল। ওষুধ ও রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ব্যাংকিং খাতের শেয়ারের দাম যথাক্রমে ৩ দশমিক ৮৫ শতাংশ, ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা সরকারি মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ০৫ শতাংশ ৫ বেড়ে ৪৫১ টাকা ৫০ পয়সা হয়।
লেনদেনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে ছিল এটলাস বাংলাদেশ। এর শেয়ারের দাম দশমিক ১৭ ভাগ বেড়ে ৩৩৯ টাকা ১০ পয়সা হয়। ইস্টার্ন কেবলস্ এর শেয়ারের দাম দশমিক ৯৩ ভাগ বেড়ে ৬৪৯ টাকা ৭৫ পয়সা হয়।
এছাড়া তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ায়ের দাম ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দিন শেষে ৫০০ টাকা হয়।
অন্যদিকে ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ০২ শতাংশ কমে হয়েছে ৬২৯ টাকা ৫০ পয়সা।
উত্তরা ও রূপালী ব্যাংক লভ্যাংশ ঘোষণা করায় তাদের শেয়ারের দাম বেড়েছে। উত্তরা ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এবং শেয়ার প্রতি একটি করে বোনাস শেয়ারের ঘোষণা করে। পূবালী ব্যাংকশেয়ার প্রতি তিনটি করে বোনাস শেয়ারের ঘোষণা করে।
উত্তরা ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ২৮৪৭ টাকা ৭৫ পয়সা এবং পূবালী ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৯৪ শত্ংশ বেড়ে ৫৮০ টাকা হয়।
লভ্যাংশ ঘোষণার কারণে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২,৪৬৩ টাকা ২৫ পয়সা হয়।
ভিওআইপি লাইসেন্স পাওয়ায় ইন্টারনেট সংযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমের শেয়ারের দাম ১১ দশমিক ৩৫ ভাগ বেড়ে ৪০ টাকা ২০ পয়সা হয়।
ডিএসইতে সোমবার দাম বাড়ায় শীর্ষে ছিল রংপুর ফাউন্ড্রি, অগ্নি সিস্টেম এবং টেক অনলাইন। দাম কমার দিক থেকে প্রথম দিকে ছিল মুন্নু জুটেক্স, দুলামিয়া কটন এবং ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৬৪টির দাম বেড়েছে, কমেছে ২৪টির এবং ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
