টিসিবির সয়াবিন তেল আমদানির দরপত্রে কেউ সাড়া দেয়নি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তৃতীয় বারের মতো বুধবার ২০০ মেট্রিক টন সয়াবিন তেল ক্রয়ের আন্তর্জাতিক দরপত্র বাতিল করেছে। সয়াবিন তেল আমদানির এই দরপত্রে কেউ আবেদন না করায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টিসিবি।
দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার সকাল ১১ টা পর্যন্ত।
টিসিবির আমদানি শাখার উর্ধ্বতন নির্বাহী মো. রহুল আমিন তালুকদার বুধবার নফহবংি২৪.পড়স কে বলেন, গত নভেম্বর থেকে সয়াবিন তেল আমদানির জন্য এ পর্যন্ত তিনবার আন্তর্জাতিক দরপত্র আহবান করা হলেও কেউ আবেদন না করায় বুধবার সকাল ১১ টায় তা বাতিল করা হয়েছে।
তিনি জানান, তেলের পরিমাণ কম হওয়ায় কারণেই কেউ দরপত্রে অংশ নেয়নি।
