প্রাক বাজেট নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের আলোচনায় গুরুত্ব পেয়েছে বর্তমান পরিস্থিতি
অর্থ উপদেষ্টার সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পাদকদের প্রাক বাজেট আলোচনায় বাজেট নয়---গুরুত্ব পেয়েছে দেশের বর্তমান পরিস্থিতি। গ্রেপ্তার অভিযান, ব্যাংক হিসাব জব্দ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বর্তমান সরকারের মেয়াদ---এসবই আলোচনায় প্রাধাণ্য পায়।
সম্পাদকরা এসব বিষয়ে উদ্বেগ জানালে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেন।
বুধবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত একজন নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তার বিষয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ প্রসঙ্গে তিনি বলেন, হাজারখানেক ব্যাংক হিসাব জব্দ হবে--- এ বিষয়টি পুরো গুজব। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনও হিসাব জব্দ হবে না এবং সংখ্যাটাও হবে অনেক কম।
দ্রব্যমুল্য প্রসঙ্গে তিনি বলেন, আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য কমাতে শুল্ক হারে সমন্বয় এবং ক্ষেত্র বিশেষে সরকার কিছু কিছু পণ্য আমদানি করে খোলা বাজারে বিক্রি করবে।
উপদেষ্টা বলেন, আমরা এক বছরের জন্যই বাজেট করব। তবে বাস্তবায়নের সময় কারা থাকবে এ বিষয়ে আমি কোনও মতামত দেব না।
দুর্নীতিবিরোধী অভিযানের কারণে ব্যবসায়ীদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে তা যেন কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারে উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ করেন সম্পাদকরা। তারা উপদেষ্টাকে একটি বাস্তবসম্মত ও গণমুখী বাজেট উপস্থাপন করতে বলেন যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।
আলোচনাশেষে অর্থ উপদেষ্টা ‘শিগগিরই ব্যবসায়ীদের ভীতি কেটে যাবে’ÑÑ এ আশা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “ব্যবসায়ীদের ভীতি কাটাতে থানা, জেলা ও জাতীয় পর্যায়ে তাদের সঙ্গে আমরা নিয়মিত বৈঠক করছি। নীতিমালা মেনে চলতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।” কোনও সৎ ও সঠিক লোক হয়রানির শিকার হবেন না বলে তিনি আশ্বস্ত করেন।
আলোচনার পর ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, ‘সরকারের আয়---ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বাজেট করার ব্যাপারে উপদেষ্টাকে বলেছি আমরা।”
তিনি বলেন, এখন বেসরকারিখাত--বান্ধব বাজেট প্রয়োজন। বাজেটে দারিদ্র দূরীকরণ, কৃষি এবং উন্নয়নকে প্রাধাণ্য দিতে হবে।
আলোচনায় অংশ নেন যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, ইনডিপেন্ডেন্টের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম তাহাবুর, চ্যানেল আই পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং নফহবংি২৪.পড়স-এর চিফ অব নিউজ গ্যাদারিং জাকারিয়া কাজল।
