২৫ ফেব্র“য়ারি থেকে সন্ধ্যা সাতটার পর দোকানপাট বন্ধ থাকবে
আগামী ২৫ ফেব্র“য়ারি থেকে দেশের সকল মেগাশপ, শপিংমল, বিপণি বিতান, মার্কেট এবং রাস্তার দোকানপাট সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, রেস্তোরাঁসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
রোববার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের অনুরোধের প্রেক্ষিতে দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে প্রতিদিন কমপক্ষে ৯০-১০০ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয় হবে বলে জানান উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেন, “সাতটার পর দোকানপাট বন্ধ করা হচ্ছে কিনা এটা পর্যবেক্ষণ করবে আইনশৃংঙ্খলারক্ষাকারী বাহিনী।”
দোকান মালিক সমিতি জ্বালানি উপদেষ্টাকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার অনুরোধ করেন। তবে উপদেষ্টা জানান, “তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত দেওয়া যাবেনা। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে।”
তপন চৌধুরী জানান, সরকারি, বেসরকারি, আধা সরকারি অফিস আদালত ছাড়াও বাসা বাড়িতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র¿ এবং বাল্ব কম ব্যবহারের ব্যাপারেও একটি নীতিমালা করার কথা ভাবছে সরকার।
বৈঠক সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় বিদ্যুতের চাহিদা ৩৩ মেগাওয়াট থেকে ৪১ মেগাওয়াট বেড়ে যায়।
এরআগে গত সরকারের পক্ষ থেকেও এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ব্যাপারে দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান বলেন, “গত সরকারের আমলে ৫০ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয়ের কথা হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।”
