২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি রোববার করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 11:36 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

রপ্তানির স্বার্থে সাপ্তাহিক ছুটি রোববার করারও অনুরোধ জানিয়েছে সমিতি। সভাপতি এস এম ফজলুল হকের নেতৃত্বে বিজিএমইএ--এর একটি প্রতিনিধিদল রোববার প্রধান উপদেষ্ঠা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানায়।

বিজিএমইএ নেতৃবৃন্দ হলিডে স্টেগারিং এর মাধ্যমে বিদ্যুৎ সমস্যা  হ্রাস করার উদ্যোগ নিতে এবং এক মাসের নোটিশ না দিয়ে বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন না করার প্রস্তাব দেয়।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পে আগুন লাগা প্রতিরোধসহ বিদেশি ক্রেতাদের কমপ্লায়েন্স চাহিদা পূরণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার বাউশিয়ায় প্রস্তাবিত গার্মেন্টস পল্লী এবং চট্টগ্রামেও পল্লী স্থাপনের জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। 

সাক্ষাৎ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, প্রধান উপদেষ্টা তাদের কয়েকটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। সাপ্তাহিক ছুটির ব্যাপারে তিনি বলেছেন, বিষয়টি সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।

প্রতিনিধি দলটিতে আরও ছিলেন, বিজিএমইএ সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ, লৎফুর রহমান, সিরাজুল ইসলাম, ফসিহুর রহমান প্রমুখ।