২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যবস্থাপনার মধ্যেও উত্তরবঙ্গের কৃষকরা সার পাচ্ছেন: সি এস করিম

নানারকম অব্যবস্থা সত্ত্বে¡ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃষকরা সার সংগ্রহ করতে পেরেছেন। কৃষি উপদেষ্টা সি এস করিম রোববার রংপুর, সৈয়দপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ঘুরে সারের পরিবেশক ও কৃষকদের সঙ্গে কথা বলে নফহবংি২৪.পড়স --এর কাছে একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

উপদেষ্টা সকাল থেকেই বিভিন্ন এলাকার সার পরিবেশকের সঙ্গে সার বিতরণ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এসময় সার নিতে আসা কৃষকরা তার সঙ্গে কথা বলেন এবং পটাশ ও ফসফেট সার পাচ্ছেন না বলে উপদেষ্টার কাছে অভিযোগ করেন। কৃষকদের অভিযোগ শুনে উপদেষ্টা রংপুর জেলা প্রশাসক ও পরিবেশকদের অবিলম্বে পটাশ ও ফসফেট সার কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর তিনি রংপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গুদাম পরিদর্শনে যান এবং গুদামে স্থান থাকার পরও সেখানে খোলা আকাশের নিচে সার ফেলে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি গুদামের দায়িত্বে থাকা তাজুল ইসলামের কাছে এ অব্যবস্থাপনার কারণ জানতে চান ও দ্রুত সার গুদামজাত করার নির্দেশ দেন।

কৃষি উপদেষ্টা পাগলা পীর ও তারাগঞ্জের পরিবেশকদের কাছে জানতে চান, সারের পর্যাপ্ত মজুদ আছে কিনা। কৃষকরা উপদেষ্টাকে জানান, চলতি মৌসুমের শুরুতে খোলা বাজার থেকে তাদের প্রতি বস্তা সার ৩৫০ থেকে ৪৫০ টাকায় কিনতে হয়েছে। এ ঘটনায় উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেন।

রংপুর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের কৃষকদের সঙ্গে কথা বলে উপদেষ্টা জানতে পারেন সেখানকার বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানা থেকে ভেজাল সার সরবরাহ করা হচ্ছে। সংবাদ পেয়ে উপদেষ্টা স্থানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথবাহিনীর কমান্ডারকে নিয়ে বিসিক শিল্প এলাকার যমুনা ইউরো কেমিকেলস, সোনালী ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন কারখানায় যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান সার উৎপাদন বন্ধ রয়েছে। এ ধরনের অভিযোগ যেন আর না পাওয়া যায় সেজন্য যৌথ বাহিনীর কমান্ডারকে নির্দেশ দেন উপদেষ্টা।

দুপুর সোয়া ২ টার দিকে উপদেষ্টা সি এস করিম ঠাকুরগাঁও সার্কিট হাউজে পৌছান। সেখানে তিনি ডিজেল, সার ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁ, দিনাজপুর ও পঞ্চগড়ের জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন।