২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের কাপড় তৈরিতে ইপিজেডে সর্ববৃহৎ বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত সুতার দাম বাড়ার প্রেক্ষাপটে পাটের সুতা থেকে কাপড় তৈরির সম্ভাবনা ব্যাপকভাবে বাড়ছে। এ সম্ভবনাকে বাস্তবায়িত করতে চীনের রেড বাড কোম্পানি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপজেড) এ পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বেপজা নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স  কে বলেন, “রেড বাড কোম্পানি ইতিমধ্যেই পাট থেকে সুতা এবং কাপড় তৈরির জন্য ৪০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।”

বিনিয়োগের এ প্রস্তাব ইপিজেডের এ পর্যন্ত বিনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড় জানিয়ে আশরাফ বলেন, “প্রস্তাব অনুসারে ইশ্বরদী ইপিজেডে প্রাথমিক বিনিয়োগের পর ধাপে ধাপে তারা ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করার বিষয়ে আশাবাদী।”

বেপজা সুত্র জানায়, সর্ববৃহৎ এ বিনিয়োগ প্রকল্পের নীতি নির্ধারণী বেশ কিছু বিষয়ে সম্ভব্যতা যাচাইয়ের জন্য ইশ্বরদী ইপিজেড প্রকল্প পরিচালক হাফিজুর রহমান ২৯ জানুয়ারি চীনে যান ।

জানুয়রি মাসের প্রথম সপ্তাহে রেড বাড কোম্পানির প্রতিনিধি দল ইশ্বরদী ইপিজেড শিল্প স্থাপনের এলাকা পরিদর্শনসহ বেপজা নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন।

আশরাফ বলেন, “পাবনা ও যশোর অঞ্চলের পাটের ওপর নির্ভর করে চীনা কোম্পানিটি ডেনিমসহ প্রায় ৫০ ধরণের কাপড় তৈরি করবে।”   

সুত্র জানায়, চীনের এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পর বিনিয়োগের অভাবে অকার্যকর ইশ্বরদী ইপিজেড কার্যকর হয়ে উঠবে। 

তুলার দাম বাড়ার প্রেক্ষাপটে বিশ্বে অন্যতম বৃহৎ ডেনিম উৎপাদক ভারতীয় অরবিন্দ কোম্পানিসহ বেশ কিছু কোম্পানি বিগত কয়েক বছর ধরে ডেনিম কাপড় তৈরিতে পাটের সুতা ব্যবহার করে আসছে।

ডেনিম কাপড় উৎপাদনে পাটের সুতা ব্যবহার বিশেষ সুবিধাজনক। এ ব্যাপারে ভারতীয় কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূলত পথ প্রদর্শক।

এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে পাটজাত সুতার রপ্তানি দ্রুত বাড়তে শুরু করেছে। এ অর্থবছরে ৪২ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় এক হাজার ২৮ কোটি টাকা এবং গত অর্থবছরে এ খাতের রপ্তানি আয়ের পরিমান দাড়ায় এক হাজার ১৫৭ কোটি টাকা।

বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন চুক্তি অনুয়ায়ী, উন্নত দেশগুলো তুলা উৎপাদন ভর্তুকি কমানোর প্রেক্ষাপটে আন্তজার্তিক বাজারে তুলার দাম প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে।  তাই কাপড় তৈরি কাঁচামাল হিসেবে তুলা পরিবর্তে পাটের তৈরি সুতার বিকল্প ব্যবহারের দিকে নজর দিচ্ছে বিভিন্ন কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান।