২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমএইএ নির্বাচনে যৌথভাবে প্যানেল পরিচিতি অনুষ্ঠান হচ্ছে না

বিজিএমইএএর আগামী ২৫ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু দুটি প্যানেলের এবার যৌথভাবে পরিচিতি অনুষ্ঠান হবে না। দেশে জরুরি অবস্থার কারণে প্যানেল পরিচিত এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান লে. কর্নেল (অব.) এম আনিসুজ্জামানের সভাপতিত্বে বিজিএমইএ কার্যালয়ে বুধবার দুই প্যানেলের প্রার্থীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন ‘সম্মিলিত পরিষদের’ টিপু মুনশি, জিন্নাত আলী মিয়া, সিদ্দিকুর রহমান, ফারুক হাসান এবং অপর ‘ফোরাম প্যানেল’-এর নেতা মামুনুর রশিদ সিনহা, ইকবাল চৌধুরী ও ফেরদৌস পারভেজ বিভন।   

বিজিএমইএ গত দুিট নির্বাচনে যৌথভাবে প্রার্থী পরিচিতি অনুষ্ঠান করে। এবার এককভাবে কেন করা হচ্ছে সে প্রসঙ্গে লে. কর্নেল (অব.) আনিসুজ্জামান নফহবংি২৪.পড়স  কে বলেন, ”যৌথভাবে প্রার্থী পরিচিত সভায় সাধারণত ভোটার বা প্রার্থীরা অন্য প্রার্থীদের সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারে। এতে অবাঞ্ছিত পরিস্থিতির উদ্রেক হলে জরুরি পরিস্থিতির কারণে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। এ আশঙ্কায় এবার এককভাবে প্যানেল পরিচিত অনুষ্ঠান হবে।”

তিনি আরো জানান, এবারের নির্বাচনে ছবিসহ ভোটার পরিচয়পত্র, প্রার্থীদের ছবিসহ ব্যালট পেপার এবং কম্পিউটারে ভোট গনণা করা হবে।     

বিজিএমইএ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৭-০৮ দুই বছর মেয়াদি  পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জিয়াউদ্দিন আহমেদ ও সুলতান আহমেদ দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৭টি পদে মধ্যে ঢাকার ২০টি পদে দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ প্রার্থী সংখ্যা ৪২ এবং চট্টগ্রামের ৭টি পদের জন্য প্রার্থী সংখ্যা  ১৪ জন।

নির্বাচন বোর্ড সুত্র জানায়, গত ৪ ফেব্র“য়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষে দিনে বর্তমান সভাপতি এসএম ফজলুল হক  এবং সাবেক সভাপতি আনিসুল হকসহ ৬২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৪১১ জন। এদের মধ্যে ঢাকায় ১৮৯৬ জন এবং চট্টগ্রামে ভোটার ৫১৫ জন।

বিজিএমইএ বর্তমান পরিচালক আব্দুস সালাম মুর্শেদী নফহবংি২৪.পড়স কে বলেন, ”এবারের সরাসরি নির্বাচন হবে, সমঝোতার কোন সম্ভবনা নেই। গতবারের প্রেক্ষাপট ভিন্ন ছিল।”

প্রসঙ্গত, বিজিএমইএ’র গত নির্বাচনের আগে সম্মিলিত পরিষদ ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। টিপু মুনশির নেতৃত্ব ‘সম্মিলিত পরিষদ ফাউন্ডেশন’ এবং গোলাম কুদ্দুস নেতৃত্বে ‘সম্মিলিত পরিষদ’ গঠিত হয়। এই দুটি গ্র“প এবার আবার এক  হয়ে ‘সম্মিলিত পরিষদ’ নামে নির্বাচনে নামায় আগের চেয়েও আরো শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন পরিষদের নেতারা।