২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই মেলায় কয়েকটি অনিয়মের অভিযোগ

একুশে বই মেলায় কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে। অনুমোদন পাওয়ার পরও কোমল পানীয় ও আইসক্রিমের চারটি দোকান বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা। এ ছাড়া বাড়তি ১৫টি স্টল বরাদ্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও মেলা কমিটি তিনটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে কোমল--পানীয় পজেশনের লিখিত অনুমোদন দেয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাগদাদ রেফ্রিজারেশন সাভির্সেস, আমীন এন্টারপ্রাইজ, মার্জান কর্পোরেশন। আরো অনুমোদন পান ঈগলু আইসক্রিম বিক্রেতা বাদল সরকার। তাদের অভিযোগ তিনদিনের মাথায় কোন কারণ ছাড়াই মেলা প্রাঙ্গণ থেকে তাদের উঠিয়ে দেওয়া হয়েছে।

ঈগলু বিক্রেতা আব্দুর রহিম (৫৮) জানান, সাত/আট বছর ধরে তিনি বই মেলায় আইসক্রিম নিয়ে বসেন। এবারও লিখিত অনুমোদন পেয়ে পসরা সাজিয়ে বসেছিলেন মেলায়। অথচ কোন কারণ বা নোটিশ ছাড়াই পুলিশ ও মেলা কর্তৃপক্ষ তাদের বিক্রি বন্ধ করার আদেশ দেয়। এতে নষ্ট হচ্ছে বাক্সের ভেতরে থাকা আইসক্রিম। এপর্যন্ত ১৫ হাজার টাকার আইসক্রিম নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন।

মেলার ভেতর বটগাছের নিচে আমীন এন্টারপ্রাইজের বন্ধ নেসক্যাফের সামনে বসে থাকা কর্মচারী মো. সোবহান (৩৫) জানায়, মেশিন প্রতি ২ হাজার টাকা কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিয়ে লিখিত অনুমোদন নিয়েছিলেন। 

দুজনেই অভিযোগ করেছেন, দোকান চলতে দেওয়ার বিনিময়ে তাদের চারটি দোকানের কাছে দেড় লাখ টাকা চাচ্ছে কর্র্তৃপক্ষের কয়েকজন। 

এ ব্যাপারে বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান নফহবংি২৪.পড়স কে জানান, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে মেলা কর্তৃপক্ষের কোন অভিযোগ নাই। তবে মেলায় কোন কোমল পানীয়ের দোকানের দরকার  নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “মেলা হবে গ্রন্থমেলা, কফিমেলা নয়।”

তাহলে লিখিত অনুমোদন কেন দেওয়া হলএ প্রশ্নের জবাবে তিনি বলেন “ভুলবশত এটা হয়েছে। আমি জানতাম না। তাদের ওয়ার্ক--অর্ডার ক্যানসেল করা হবে।”

অতিরিক্ত টাকা দাবির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এ ব্যাপারে আমার কিছু জানা নেই।”  ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি মেলা কর্তৃপক্ষের দেখার বিষয় নয় বলে তিনি উল্লেখ করেন।

তবে একাডেমীর পরিচালক ফজলুর রহমান ভিন্নমত প্রকাশ করে জানান, দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় কোমল পানীয়ের দোকান অবশ্যই প্রয়োজন।

বন্ধ করে দেওয়া দোকানগুলো দুই--একদিনের মধ্যে চালু করা হবে বলেও তিনি জানান।

এ সম্পর্কে মহাপরিচালকের বক্তব্য ফজলুর রহমানকে জানানো হলে তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন,“কিন্তু অনুমোদনপত্রেতো তিনিই স্বাক্ষর করেছেন।”

এদিকে একোডেমীর পক্ষ থেকে মেলায় ৪০০ স্টল বরাদ্দ দেওয়া কথা সংবাদ সম্মেলনে বলা হলেও এখন স্টল বেড়েছে আর ১৫টি।

এই নতুন ১৫টি স্টলের পাশের অনেক স্টল মালিকদের অভিযোগ, মেলা কমিটি টাকা (ঘুষ) নিয়ে এই বাড়তি স্টল বরাদ্দ দিয়েছে।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, “মেলার প্রকাশকদের অনুরোধে এটা করা হয়েছে।” ঘুষ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,“কোনরকম দুর্নীতি হয়নি।”

এছাড়া পাঁচ ভাষাশহীদ এর প্রতিকৃতি ‘মোদের গরব’ এর শিল্পী নিয়ে সৃষ্ট বির্তক সম্পর্কে তিনি বলেন, “মাত্রতো শুনলাম, অখিল পাল না মফিদুল আলম খান কে আসল ভাস্কর? দেখি, তদন্ত করতে হবে।”