২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বছরেই ঢাকার র্যাডিসন হোটেলের সাফল্যের রেকর্ড

এিশয়া ও পચশাੰ੪ মহাসাগরীয় অਗেল োরিডসন ওয়াটার গােডગন োহােটলਊেলার মেধઘ গত বছর বઘবসািয়ক সাফেলઘর োরকডગ কেরেছ ঢাকার রઘািডসন ওয়াটার গােডગন৷ পચিতੋার পચথম বছেরই৴ ২০০৬ সােল এিট আয় কেরেছ পચায় ৭০ োকািট টাকা৷ ঢাকার োহােটলਊেলার মেধઘও এ রাজਖ਼ আয় সবেচেয় োবিশ৷

নিজস্ব প্রতিবেদক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলগুলোর মধ্যে গত বছর ব্যবসায়িক সাফল্যের রেকর্ড করেছে ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন। প্রতিষ্ঠার প্রথম বছরেই, ২০০৬ সালে এটি আয় করেছে প্রায় ৭০ কোটি টাকা। ঢাকার হোটেলগুলোর মধ্যেও এ রাজস্ব আয় সবচেয়ে বেশি।

র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের এক বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন হোটেলটির মহাব্যবস্থাপক ইয়ান আর ব্যারো এবং বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক সায়ীদ আহমেদ।

সায়ীদ জানান, এক বছরেরও কম সময়ে অর্থাৎ প্রতিষ্ঠার ৩২৪ দিনে হোটেলের আয় হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে ৪৭ কোটি ৬৭ লাখ টাকা আয় হয়েছে বৈদেশিক মুদ্রায়।

তিনি জানান, প্রথম বছরেই হোটেলটি প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেভপার ইন্ডেক্স র্যাংকিং (বিশ্বব্যাপী ব্যবসায়ী সফলতা পরিমাপক)- এ প্রথম স্থান অর্জন করেছে।

ইয়ান আর ব্যারো জানান, গত বছর র্যাডিসনে যারা অবস্থান করেছেন তাদের ৯০ শতাংশই বিদেশি। তারা মূলত ব্যবসার জন্য বাংলাদেশ ভ্রমণ করেছেন। 

ঢাকার হোটেলগুলোর মধ্যে র্যাডিসনের অবস্থান কেমন জানতে চাইলে তিনি বলেন, “ঢাকার হোটেলগুলোর যে ‘বাজার’ রয়েছে তা প্রতিনিয়ত ওঠা-নামা করে। তবে গত বছর এই বাজারের আনুমানিক ৪০ ভাগ র্যাডিসনের দখলে ছিল ।”

রাজনৈতিক অস্থিরতা তাদের ব্যবসায় কতখানি প্রভাব ফেলেছে জানতে চাইলে ব্যারো বলেন, “রাজনৈতিক অস্থিতিশীলতা অন্য ব্যবসার মতো আমাদের ওপরও প্রভাব ফেলে। তবে আমাদের হোটেলের অবস্থান তুলনামূলক নিরুপদ্রব স্থানে হওয়ায় লোকজন এখানে আসতে স্বচ্ছন্দ বোধ করে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্যাটারিংসহ আমাদের অন্য বাণিজ্যিক দিকগুলো ক্ষতিগ্রস্ত হয়।”

প্রসঙ্গত, ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলটি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কার্লসন হোটেল ওয়ার্ল্ড ওয়াইড’--এর সম্প্রসারণ কর্মসূচির একটি প্রকল্প। সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড (সেনা কল্যাণ সংস্থা এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের যৌথ উদ্যোগ) মালিকানাধীন হোটেলটি ২০০৬ সালের ১১ ফেব্র“য়ারি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।