২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের নতুন লোগো উন্মোচন

বদলে গেলো বেসরকারি এবি ব্যাংকের লোগো। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন লোগোটি উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদলে গেলো বেসরকারি এবি ব্যাংকের লোগো। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন লোগোটি উন্মোচন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কায়সার এ চৌধুরী বলেন, "এবি ব্যাংক দেশের বেসরকারি খাতের প্রথম বাণিজ্যিক ব্যাংক। দুই যুগেরও বেশি সময় ধরে এ ব্যাংক নতুন সেবা এবং আধুনিকতাকে অবলম্বন করে ব্যাংকিং জগতে নিজস্ব অবস্থান ও ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে।" তিনি বলেন, "এবি ব্যাংক আধুনিকতায় বিশ্বাসী। এ সূত্র ধরেই ব্যাংকটি তার লোগো পরিবর্তন করছে।" কায়সার চৌধুরী জানান, নতুন লোগোটিতে গ্রাহকের সঙ্গে ব্যাংকের সম্পর্কের প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী শীতল পাটির বুননের আদল দেয়া হয়েছে। লাল রং গতি ও ক্ষিপ্ততার প্রতীক বলে এতে এ রংটি ব্যবহার করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৩৬ঘ.