২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমে দরপতন তারপর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

বুধবারের চাঙা পুঁজিবাজার দরপতনের মুখে পড়েছে বৃহস্পতিবার। দিনের শুরুতে দরপতনের দিকে এগুতে থাকা সূচক কাটা খানিক বাদেই ঘুরে দাঁড়ায়। তবে মাঝ বেলায় এসে যে সমীকরণ দাঁড়িয়েছে এতে এখনো নেতিবাচক অবস্থানেই আছে সূচক। বেলা ১২টা ৩৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৯ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমে দাঁড়ায় দুই হাজার ৯৯৮ দশমিক ৭২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 08:07 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবারের চাঙা পুঁজিবাজার দরপতনের মুখে পড়েছে বৃহস্পতিবার। দিনের শুরুতে দরপতনের দিকে এগুতে থাকা সূচক কাটা খানিক বাদেই ঘুরে দাঁড়ায়। তবে মাঝ বেলায় এসে যে সমীকরণ দাঁড়িয়েছে এতে এখনো নেতিবাচক অবস্থানেই আছে সূচক। বেলা ১২টা ৩৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৯ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমে দাঁড়ায় দুই হাজার ৯৯৮ দশমিক ৭২ পয়েন্ট। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২৮ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ১১ শতাংশ পড়ে গিয়ে দুই হাজার ৫১৮ দশমিক ২৩ পয়েন্টের ঘরে অবস্থান করছিল। এই সময়ের মধ্যে মোট ৭৩ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ২১ লাখ ১৩ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে থাকা ১৯০টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১১৪টির এবং ১৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। মাঝ বেলা পর্যন্ত দামের দিক দিয়ে শীর্ষে ছিল ইউসিবিএল এর শেয়ার। তবে এ ব্যাংকটির শেয়ার বুধবারের চার হাজার ৪৫৩ টাকা ৭৫ পয়সা থেকে কমে তিন হাজার ৮৫০ টাকায় লেনদেন হয়। তবে ওষুধ কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম তিন হাজার ৪৮৬ টাকা থেকে বেড়ে তিনি হাজার ৫২২ টাকা হয়। বুধবার দাম বাড়লেও একদিনের ব্যবধানে কমতে শুরু করে প্রাইম ব্যাংকের শেয়ার। ব্যাংকটির শেয়ার ৯৩১ টাকা থেকে কমে মাঝ বেলায় এসে ৯১৫ টাকায় দাঁড়ায়। এ ছাড়া উত্তরা ব্যাংকের শেয়ারের দাম চার হাজার ৮৮১ টাকা ৭৫ পয়সা থেকে এক লাফে কমে চার হাজার ৮২৯ টাকা হয়। কমার ধারায় ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ারও। ব্যাংকটির শেয়ার এক হাজার ৬২৮ টাকা ২৫ পয়সা থেমে কমে এক হাজার ৬১০ টাকায় দাঁড়ায়। মাঝ বেলা পর্যন্ত দাম কমার তালিকায় থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ও এনবিএল। তবে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম কমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৩৫৭ঘ.