ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করদাতাদের হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) 'সিটিজেন চার্টার' প্রকাশ করছে।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম আগামী ৫ জানুয়ারি এনবিআর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করবেন। একই দিনে দেশের সব কর অফিস থেকেও এটি প্রকাশ করা হবে।
বুধবার সন্ধ্যায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা বিনিয়োগ ও ব্যবসা সহায়ক করবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য সামনে রেখেই 'সিটিজেন চার্টার' প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।"
'সিটিজেন চার্টার' এ কর বিষয়ক সব আইন-কানুন সহজভাবে তুলে ধরা হবে। কোন ডেস্কের কী কাজ বা কোথায় অভিযোগ করতে হবে- এ ধরনের সব তথ্য জানা যাবে চার্টার থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এনএইচবি/২১৪৪ ঘ.
bdnews24