ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও মজুদবিরোধী অভিযানের কারণে চলতি বছর দেশের ব্যবসায়িক কর্মকাণ্ড কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে একইসঙ্গে ব্যাংক বলছে, বিভিন্ন ক্ষেত্রে নেওয়া সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী হবে।
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন- ২০০৬-০৭ এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, 'অর্থনীতিতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ ও সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা অব্যাহত রাখা খুবই জরুরি। চলতি বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অর্থনৈতিক ক্ষেত্রে বেশকিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।'
দুর্নীতিবিরোধী ও মজুতদারবিরোধী অভিযানের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াকে 'ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা বিঘ
bdnews24