রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি বাজেটে সম্পূরক শুল্ক বেড়ে যাওয়ায় মাইক্রোবাস আমদানির পরিমাণ কমছে। ফলে বিপাকে পড়েছেন গাড়ি ব্যবসায়ীরা। আমদানিকারকরা সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তা কমানোর আবেদন জানিয়েছেন।
আমদানিকারক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুল্কের পাশাপাশি ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় প্রতিটি মাইক্রোবাসের দাম প্রকারভেদে তিন থেকে চার লাখ টাকা বেড়েছে। এতে ক্রেতারা এ ধরনের গাড়ি কিনতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
তারা জানান, সম্পূরক শুল্ক আরোপের পর সাধারণ মাইক্রোবাসের দাম ৮ লাখ থেকে বেড়ে ১১ লাখ টাকা, মাঝারি মানের গাড়ি ৯ লাখ থেকে বেড়ে সাড়ে ১২ লাখ টাকা হয়েছে। অপর দিকে বিলাসবহুল ডুয়েল এসি গাড়ির দাম এখন সাড়ে ১৬ থেকে ১৭ লাখ টাকা। অথচ আগে এসব গাড়ির দাম ছিল সাড়ে ১২ লাখ থেকে ১৩ লাখ টাকা।
রিকন্ডিশনড ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত চার মাসে মাইক্রোবাস আমদানি আশঙ্কাজনক হারে কমে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
তিনি বলেন, "এইচএস কোড পরিবর্তন করে মাইক্রোবাসের ওপর হঠাৎ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ পুরোপুরি অযৌক্তিক।"
আব্দুল হক জানান, মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে ৬০ শতাংশ সম্পূরক কারণে কাস্টমস ডিউটি, ভ্যাট, অগ্রিম করসহ শুল্ক করাদি বাবদ আমদানিকারকদের মোট ১৩৩ শতাংশ ফি পরিশোধ করতে হচ্ছে। গত অর্থবছরে এমন শুল্ক
bdnews24