২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২০০ কোটি ডলারের সরাসরি বিনিয়োগ প্রস্তাবের কোনো অগ্রগতি নেই

টাটা গ্র"প ও এশিয়া এনার্জিসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের ১২০০ কোটি ডলারেরও বেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রস্তাবের কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ড কর্মকর্তারা। বিনিয়োগ প্রস্তাবগুলোর নিবন্ধনের হার অনেক নেমে যাওয়ায় সরকার ও বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা উদ্বিগ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাটা গ্র"প ও এশিয়া এনার্জিসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের ১২০০ কোটি ডলারেরও বেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রস্তাবের কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ড কর্মকর্তারা। বিনিয়োগ প্রস্তাবগুলোর নিবন্ধনের হার অনেক নেমে যাওয়ায় সরকার ও বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা বলছেন, বিনিয়োগের ব্যাপারে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এখন ধীরে চলো নীতি অনুসরণ করছেন। বোর্ড কর্মকর্তারা জানান, ভারতের টাটা গ্র"পের তিনশ কোটি ডলার, যুক্তরাজ্যভিত্তিক এশিয়া এনার্জির আড়াইশ কোটি ডলার, যুক্তরাষ্ট্রভিত্তিক ভলকান এনার্জির ১৬০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়ার লুক্সোন গ্লোবালের দেড়শ কোটি ডলার, যুক্তরাজ্যভিত্তিক মিত্তাল গ্র"পের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল হোল্ডিংস লিমিটেডের ২৯০ কোটি ডলার ও সৌদি আরবের কিংডম গ্র"পের প্রায় একশ কোটি ডলারের বিনিয়োগপ্রস্তাব বিনিয়োগ বোর্ডে রয়েছে। প্রস্তাবগুলোর ভেতর টাটার প্রস্তাবটি ঝুলে আছে দুই বছরেরও বেশি সময় ধরে। বিনিয়োগ বোর্ডের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বিভাগের পরিচালক আলমগীর হোসেন স