২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে বিশ্বব্যাংক বোর্ডে ১০ কোটি ডলার চাইবে বাংলাদেশ

দুটি বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ১০ কোটি ডলার বাজেট সহায়তার ব্যাপারে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা শেষ করেছে সরকার। জানুয়ারিতে বিশ্বব্যাংকের বোর্ডে প্রস্তাবটি উপস্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 05:40 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটি বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ১০ কোটি ডলার বাজেট সহায়তার ব্যাপারে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা শেষ করেছে সরকার। জানুয়ারিতে বিশ্বব্যাংকের বোর্ডে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সাফল্যের সঙ্গে আলোচনা শেষ করেছি। জানুয়ারিতে বিশ্বব্যাংকের বোর্ডে প্রস্তাবটি তোলা হবে।" সরকার বিষয়টি নিয়ে গত সোমবার বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করে। ইআরডি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক মঙ্গলবার শেষ হয়। সচিব জানান, ওয়াশিংটনে আগামী মাসের ১০ তারিখে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পেলে সরকার জানুয়ারিতে বাজেট সহায়তা পাবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, এই অর্থ সিডরের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ব্যবহার করা হবে। এছাড়া খাদ্য ও জ্বালানি তেল আমদানি এবং দ্রব্যমূল্য বাড়ায় যে বাজেট ঘাটতি সৃষ্টি হয়েছে তা মেটাতেও এ অর্থ ব্যবহার করা হবে। এর আগে গত সপ্তাহে দাতা সংস্থা ও দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইআরডির বৈঠকে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার চাওয়া হয়। এই ৪০ কোটির মধ্যে ১০ কোটি ডলার দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। স