২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী লেনদেনের ধারা অব্যাহত

ঢাকার পুঁজিবাজারে বাড়তে থাকা লেনদেনের ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের দ্বিতীয় ঘণ্টায় সূচকে খানিকটা পতন হলেও কিছুক্ষণের মধ্যেই তা আবার স্বাভাবিক হয়ে আসে। মাঝ বেলায় ১১টা ৩৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৬ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে দুই হাজার ৯৮২ দশমিক ২০ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ১২ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫১২ দশমিক ৮৪ এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 06:59 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে বাড়তে থাকা লেনদেনের ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের দ্বিতীয় ঘণ্টায় সূচকে খানিকটা পতন হলেও কিছুক্ষণের মধ্যেই তা আবার স্বাভাবিক হয়ে আসে। মাঝ বেলায় ১১টা ৩৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৬ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে দুই হাজার ৯৮২ দশমিক ২০ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ১২ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫১২ দশমিক ৮৪ এ। দিনের এ সময় পর্যন্ত লেনদেনকৃত মোট ১৬৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৬৫টির এবং ১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। মোট ৯৩ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকা সমমূল্যের মোট ১৫ লাখ ৭৪ হাজার ২২৩টি শেয়ার লেনদেন হয়েছে মাঝ বেলা পর্যন্ত। বাজারে লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল ইউসিবিএল এর শেয়ার। চার হাজার ৫৯২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এ ব্যাংকটির শেয়ার দিনের মধ্যভাগে চার হাজার ৬৯৮ টাকায় দাঁড়ায়। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার এক হাজার ৬৩৪ টাকা থেকে বেড়ে এক হাজার ৬৩৯ টাকা হয়। তবে এক্সিম ব্যাংকের শেয়ারের দাম সোমবারের ৩৯৫ টাকা ৭৫ পয়সা থেকে কিছুটা কমে এখন ৩৯৫ টাকা এবং এবি ব্যাংকের শেয়ার দুই হাজার ৬২৪ টাকা ৭৫ পয়সা থেকে কমে দুই হাজার ৬১০ টাকায় লেনদেন হচ্ছে। সামিট পাওয়ারের শেয়ার এক হাজার ৪৮১ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৮২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায় মাঝ বেলায়। বাজারে দাম বেড়ে যাওয়া অন্য কোম্পানির শেয়ারের মধ্যে ছিল প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, এনবিএল, উত্তরা ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১২৩০ ঘ.