ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শুরুতে ঢাকার পুঁজিবাজারে সূচক উর্ধ্বমুখী হয়ে উঠলেও মাঝ বেলায় এসে আবারো এটি পতনমুখী হয়ে পড়ে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে মুল্যসূচক মঙ্গলবারের তুলনায় এখনো নেতিবাচক অবস্থানে।
বেলা ১১টা ৫৩মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক চার দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে হয় দুই হাজার ৮৯৪ দশমিক ৭৭ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক পাঁচ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে দাঁড়ায় দুই হাাজার ৪৪২ দশমিক ৭২।
দিনের মধ্যভাগ পর্যন্ত ৪৩ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের মোট ১৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। যার মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৯৭টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
বেলা ১২টা পর্যন্ত বাজারে লেনদেনে শীর্ষে ছিল ব্যাংকিং খাতের শেয়ার। এই সময়ের মধ্যে বাজারে শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ার চার হাজার ৬১১ টাকা ৫০ পয়সা থেকে কমে চার হাজার ৪৭৫ টাকা হয়। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দাম মঙ্গলবারের ছয় হাজার ৬৯৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ছয় হাজার ৯১০ টাকায় দাঁড়ায়।
এ ছাড়া এনবিএল এর শেয়ারের দাম এক হাজার ২৮২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ২৯৭ টাকা ২৫ পয়সা, ব্র্যাক ব্যাংক এক হাজার ৫২৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫৩০ টাকা হয়।
তবে দাম কমে যায় এবি ব্যাংকের শেয়ারের। ব্যাংকটির শেয়ার দুই হাজার ৫০৩ টাকা থেকে কমে দুই হাজার ৪০০ টাকায় দাঁড়ায় একই সময়ে।
লেনদেনে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে কেয়া কসমেটিক্স, ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ও ঢাকা ব্যাংকের দাম কমলেও বাড়ে সামিট পাওয়ার এর শেয়ারের দাম।
বিড্#
bdnews24