২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: মাঝ বেলায় পড়তে শুরু করেছে সূচক

ঢাকার পুঁজিবাজারে সোমবারের দরপতনের পর মঙ্গলবার মাঝ বেলা পর্যন্ত সূচকে তেমন উন্নতি হয়নি। দিনের শুরুতে সূচক বাড়তে থাকলেও মাঝ বেলায় এসে তা আবারো পড়তে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সোমবারের দরপতনের পর মঙ্গলবার মাঝ বেলা পর্যন্ত সূচকে তেমন উন্নতি হয়নি। দিনের শুরুতে সূচক বাড়তে থাকলেও মাঝ বেলায় এসে তা আবারো পড়তে শুরু করে। বেলা ১২টা ৫০মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিঁইএন বা সাধারণ মূল্যসূচক তিন দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে দুই হাজার ৯১০ দশমিক ০৩ পয়েন্ট হয়। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক মূল্যসূচক এক দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে হয় দুই হাজার ৪৫৭ দশমিক ১০ পয়েন্ট। এই সময়ের মধ্যে ৬০ কোটি ৬৮ লাক ৮৬ হাজার টাকা মূল্যমানের মোট ১৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। যার মধ্যে দাম বাড়ে ৭৭টির, কমে ৯৬টির এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। বাজারে লেনদেনে শীর্ষে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার বেলা ১২টা ৫২মিনিটে ৩৮৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৩৯০ টাকা হয়। তবে এক্সিমের পরে থাকা ইউসিবিএল এর শেয়ার সোমবারের চার হাজার ৮১৮ টাকা ২৫ পয়সা থেকে কমে দাঁড়ায় চার হাজার ৬৫০ টাকায়। এ ছাড়া একই সময় এনবিএল এর শেয়ার এক হাজার ২৮৪ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ২৫২ টাকায় লেনদেন হয়। ওদিকে, মূলধন বাড়ানোর সিদ্ধান্তে বাড়তে থাকে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দাম। এ ব্যাংকটির শেয়ার ছয় হাজার ২৫৯ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ছয় হাজার ৬৭৫ টাকা হয় একই সময়ে। ব্র্যাক ব্যাংকের শেয়াদের দাম ৫০ পয়সা কমে দাঁড়ায় এক হাজার ৫২৫ টাকায়। মাঝ বেলা পর্যন্ত লেনদেনের টেবিলে বিওসি বাংলাদেশ, ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড, সামিট পাওয়ার ও এসিআই এর শেয়ারের দাম কমলেও বেড়ে যায় অ্যাটলাস বাংলাদেশের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৫১৬ ঘ.