২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে চাঙাভাব

বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার চাঙাভাব ফিরে আসে শেয়ার বাজারে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "আগের দিন শঙ্কায় কাটালেও আজ (বৃহস্পতিবার) ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। তাদের আত্মবিশ্বাসের জোরে বাজারে লেনদেনও বেড়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার চাঙাভাব ফিরে আসে শেয়ার বাজারে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "আগের দিন শঙ্কায় কাটালেও আজ (বৃহস্পতিবার) ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। তাদের আত্মবিশ্বাসের জোরে বাজারে লেনদেনও বেড়েছে।" ব্যাংকিং খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দামই বেড়েছে বৃহস্পতিবার। ইয়াওয়ের সাইদ বলেন, "বাজারে ব্যাংকিং খাতের মূলধনের পরিমাণ সবচেয়ে বেশি। এই খাতে শেয়ারের দাম বাড়ায় অন্যান্য খাতেও এর প্রভাব পড়েছে।" ডিএসইতে দিনের শুরুতে সাধারণ শেয়ার সূচক নেমে গেলেও, প্রথম দুই ঘণ্টার পর থেকে লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সূচকও বাড়ে। বিকেল পর্যন্ত এই চাঙাভাব বজায় ছিল । দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ দশমিক ২৭ পয়েন্ট বা এক দশমিক ৪২ শতাংশ বেড়ে ২৯৩০ দশমিক ৬৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ৯৪ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ২৪৭৫ দশমিক ৯৮ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ১২ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে ২৩০২ দশমিক ৪৯ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১১ কোটি টাকার ৭০ লাখ ৫৩ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। ইউসিবিএল এর শেয়ারের দাম ৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৮৩৭ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১৫৫৬ টাকা ৭৫ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ৮৭ শতাংশ বেড়ে হয়েছে ১৪৯২ টাকা ৭৫ পয়সা। উত্তরা ব্যাংকের শেয়ার ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৪৬৯৩ টাকা ২৫ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৯১ শতাংশ বেড়ে ৬৯৩ টাকায় দিন শেষ করেছে। ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড ও ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ফাইন ফুডস লিমিটেড, কাই অ্যান্ড কিউ, বিডি জিপার ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফিনিক্স ইন্সুরেন্স, ঢাকা ফিশারিজ, এপেক্স উয়েভিং, পদ্মা অয়েল কোম্পানি, ওসমানিয়া গ্লাস ও পদ্মা সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মেঘনা কনডেন্স মিল্ক, সমতা লেদার, লিগেছি ফুট ওয়্যার, বেঙ্গল বিস্কুট ও বায়োনিক সি ফুড। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ১৮ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার টাকার ২২ লাখ ৭০ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৬টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১০৭ দশমিক ২২ পয়েন্ট বা এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৭৫০৯ দশমিক ২৩ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬৬ দশমিক ৬৪ পয়েন্ট বা এক দশমিক ৪১ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৯২ দশমিক ২২ পয়েন্ট। সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮২ দশমিক ০৩ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৫৫৯ দশমিক ২৫ পয়েন্ট হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এসকে/১৯১০ঘ.