ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষদিনে শুরুর দিকে বাজারে দরপতন দেখা গেলেও দিনের মাঝামাঝিতে আবার চাঙ্গা হয়ে ওঠে পুঁজিবাজার ।
বেলা ১২টা ৪০ মিনিটে ডিজিইএন বা সাধারন শেয়ার সূচক ২২.৬১ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ২৯১২.২ হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯.০৭ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ২৪৬১.১২ হয় ।
বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৫ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার ৩৮ লাখ ২৫ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন হয়। লেনদেন হওয়া ২১১ টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির দাম ।
১২টা ১৭ মিনিটে শেয়ার তালিকার সবচেয়ে উপরে থাকা উত্তরা ব্যাংকের শেয়ার আগেরদিনের ৪৫৮১টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৪৬৫০ টাকায় বিক্রি হয়।
এরপরেই ব্র্যাক ব্যাংকের অবস্থান। ব্র্যাক ব্যাংকের শেয়ার ১৫২২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ১৫৩৯ টাকা ২৫ পয়সা হয়েছে।
ইউসিবিএলএর শেয়ারও ৪৬৩৯ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৪৭৭৯ টাকা হয়েছে ।
সামিট পাওয়ারের শেয়ারের দামও বেড়েছে । আগের ১৪৫১ টাকা থেকে বেড়ে এটির শেয়ার ১৪৬৯ টাকা ৭৫ পয়সায় বিক্রি হয়।
বিওসি বাংলাদেশ এর শেয়ার ৩০৫ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৩১১ টাকা ৫০ পয়সা হয়েছে ।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ার ৬৮০ টাকা থেকে ৬৮৯ হয়েছে।
শেয়ার তালিকায় ভাল অবস্থানে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে -ফারইস্ট লাইফ ইনসুরেন্স, লংকা বাংলা ফিন্যান্স এবং বেক্সিমকো ফার্মার শেয়ারের দামও বেড়েছে এবং ইসলামি ব্যাংকের পারপেচুয়াল বন্ডের দাম কমেছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এসআরডি/জিএনএ/১৫৪০
bdnews24