২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কার মাঝে পুঁজিবাজারে দরপতন

শঙ্কা কারণে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বুধবার দরপতন হয়েছে পুঁজিবাজারে। দিনের শুরুতে ডিএসইতে শেয়ারের সাধারণ সূচক পড়ে গেলেও প্রথম ঘণ্টার পর সেটা সামলে ওঠে। তবে দিনের শেষ ভাগে আবার সূচকে পতন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শঙ্কা কারণে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বুধবার দরপতন হয়েছে পুঁজিবাজারে। দিনের শুরুতে ডিএসইতে শেয়ারের সাধারণ সূচক পড়ে গেলেও প্রথম ঘণ্টার পর সেটা সামলে ওঠে। তবে দিনের শেষ ভাগে আবার সূচকে পতন হয়। বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "গত কয়েকদিন বাজার অস্থির থাকায় বিনিয়োগকারীরা বুধবার বেশি সতর্ক ছিল। এটা বাজারের জন্য ভালো এবং এতে শঙ্কাও কম থাকে। বিনিয়োগকারীরা নতুন শেয়ারের অপেক্ষায় আছেন।" তিনি বলেন, "দিনশেষে বলা যায় বাজার যথেষ্ট পরিপক্কতা দেখিয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বছর শেষে হিসাব মিলাতে ব্যস্ত থাকায় সাধারণত এ মাসে লেনদেন কম থাকে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ কমে ২৮৮৯ দশমিক ৪০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে হয়েছে ২৪৪২ দশমিক ০৪ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ২২৭৮ দশমিক ৩৭ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮ কোটি টাকার ৫৯ লাখ ৫৭ হাজার ৪৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ২১ শতাংশ কমে হয়েছে ১৫২২ টাকা ৭৫ পয়সা। ইউসিবিএিল এর শেয়ারের দাম ৩ দশমিক ২৯ শতাংশ কমে ৪৬৩৯ টাকা ২৫ পয়সা হয়। সামিট পাওয়ার শেয়ারের দাম এক দশমিক ৬২ শতাংশ বেড়ে ১৪৫১ টাকায় পৌঁছায়। ইসলামী ব্যাংক প্রিপেচুয়াল বন্ডের দাম দশমিক ৩৯ শতাংশ কমে ১৫১২ টাকা ৫০ পয়সা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ার ২ দশমিক ৭২ শতাংশ কমে ২৪৭২ টাকা পয়সা ৫০ হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার দশমিক ৬৯ শতাংশ কমে ৬৮০ টাকা হয়। স্কয়ার ফার্মার শেয়ার দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ৩২১০ টাকা ৭৫ পয়সা। এছাড়া আইএফআইসি ব্যাংক, বিওসি বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকের শেয়ারের দামও কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল কাই অ্যান্ড কিউ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, এক্সেল সুজ, সালেহ কার্পেট, ফাইন ফুডস, বেঙ্গল বিস্কুট ও লিগেসি ফুট ওয়্যার লি। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল বানগ্যাস, রংপুর ফাউন্ড্রি লি, গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স লি, তাল্লু স্পিনিং ও রেকিট বেনকিজার বাংলাদেশ। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১২ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার ২০ লাখ ৬৫ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬১টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/১৭৩৬ ঘ.