২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণি দুর্গত এলাকার জন্য ১৩০০ কোটি টাকা কৃষিঋণের ঘোষণা

ঘূর্ণি দুর্গত এলাকার জন্য ১ হাজার ৩০০ কোটি টাকা সহজ শর্তে কৃষিঋণ দেয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এ ঋণের শতকরা ৮০ ভাগ চলতি ডিসেম্বরের মধ্যেই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি রোববার বরিশালে বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বরিশাল, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণি দুর্গত এলাকার জন্য ১ হাজার ৩০০ কোটি টাকা সহজ শর্তে কৃষিঋণ দেয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এ ঋণের শতকরা ৮০ ভাগ চলতি ডিসেম্বরের মধ্যেই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি রোববার বরিশালে বাংলাদেশ ব্যাংকের শাখা কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, "চলতি অর্থবছরে সরকার ৮ হাজার কোটি টাকা সহজ শর্তে কৃষি ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঘূর্ণি দুর্গত এলাকার জন্য ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।" তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত উঠে দাঁড়াতে পারে সে জন্য তফসিলি ব্যাংকগুলোকে ডিসেম্বরের মধ্যে শতকরা ৮০ ভাগ ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা পূরণের কথা বলেছি।" তফসিলি ব্যাংকগুলোর পাশাপাশি দুর্গত মানুষকে সহজ শর্তে ঋণ দিতে বেসরকারি ব্যাংগুলোকেও অনুরোধ করা হয়েছে বলে গভর্নর জানান। ড. সালেহ উদ্দিন বলেন, "দুর্গত এলাকার মানুষকে দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য সবার আগে তাদেরকে অর্থনৈতিকভাবে সচল করতে হবে। এক্ষেত্রে ব্যাংক ঋণ বড় একটি অবলম্বন। তাই প্রয়োজনে বকেয়া ঋণের দিকে না তাকিয়ে কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নতুন করে ঋণ নেয়ার সুযোগ করে দিতে হবে।" ঋণ নিতে কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে দৃষ্টি রাখতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন গভর্নর। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "দুর্গত মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করা বা অধিক মুনাফা করা ঠিক নয়। এমন প্রবণতা পরিহার করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৯ ঘ.