২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনব্যাপী নিট পোশাকের প্রদর্শনী রোববার থেকে

দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত নিট পোশাকের প্রদর্শনী নিট এক্সপোজিশন ২০০৭ রোববার রাজধানীর শেরাটন হোটেলে শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার সকাল ১১ টায় তৃতীয় বাংলাদেশ নিটওয়্যার এক্সপোজিশন নামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত নিট পোশাকের প্রদর্শনী নিট এক্সপোজিশন ২০০৭ রোববার রাজধানীর শেরাটন হোটেলে শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার সকাল ১১ টায় তৃতীয় বাংলাদেশ নিটওয়্যার এক্সপোজিশন নামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করেছে। শনিবার বিকেলে পান্থপথে সমিতির কার্যলয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, চলতি অর্থবছরের প্রথম দিকে নিট পোশাক রপ্তানিতে যে মন্দাভাব দেখা দিয়েছিল তা এখন কেটে গেছে। অর্থবছর শেষে নিট খাত থেকে লক্ষ্যমাত্রার বেশি রপ্তানি আয় দেশে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিকেএমইএ সভাপতি জানান, এবারের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান ও নেপালের ক্রেতারা অংশ নেবেন। এছাড়া বেশ কিছু বড় বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরাও মেলায় অংশ নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মোট ৫১ টি স্টল থাকবে। মেলায় কোনো প্রবেশমূল্য লাগবে না। তবে এটি সবার জন্য উন্মুক্ত নয়। যারা গার্মেন্টস শিল্পের সঙ্গে কোনোভাবে জড়িত শুধু তারাই মেলায় প্রবেশের সুযোগ পাবেন। এক প্রশ্নের উত্তরে ফজলুল হক বলেন, ''আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে এবারের মেলা আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু ভয়াবহ ঘুর্ণিঝড় সিডর-এর কারণে অনেক কিছু কাটছাট করা হয়েছে।" উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৫৬ঘ.