২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'যোগ্যতাই বিশ্ববাজারে টিকে থাকার চাবিকাঠি'

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, যোগ্যতাই প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকার চাবিকাঠি। তিনি বলেন, "বিশ্ব বাজারে টিকে থাকতে আমাদেরকে দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর প্রতি মনোনিবেশ করতে হবে।" বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জাপান বাণিজ্য মেলা ২০০৭' এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, "গুণগত মানসম্পন্ন এবং উন্নত কলাকৌশলের সমন্বয়ে তৈরি পণ্য সহজেই বাজারে টিকে থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, যোগ্যতাই প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকার চাবিকাঠি। তিনি বলেন, "বিশ্ব বাজারে টিকে থাকতে আমাদেরকে দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর প্রতি মনোনিবেশ করতে হবে।" বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জাপান বাণিজ্য মেলা ২০০৭' এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, "গুণগত মানসম্পন্ন এবং উন্নত কলাকৌশলের সমন্বয়ে তৈরি পণ্য সহজেই বাজারে টিকে থাকবে।" তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য পরিবেশ তৈরিতে সরকার অবকাঠামো উন্নয়ন ও রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাখেন জাপানের রাষ্ট্রদূত মাসাউকি ইনো, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন ও জেবিসিসিআই প্রেসিডেন্ট হিদিও ইউনো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএসবি/এসকে/২২১০ঘ.