ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চলতি অর্থবছরে (২০০৭-০৮) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের পরিস্থিতি 'হতাশজনক' বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ সভায় সভাপতিত্ব করেন।
অর্থ উপদেষ্টা বলেন, "বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি কর্মকর্তারা অন্য কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ায় এডিপি বাস্তবায়নে ঠিকমতো মনোনিবেশ করতে পারেননি। এ কারণে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি'র মাত্র ১১ শতাংশ বাস্তবায়ন হয়েছে।"
তিনি জানান, দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে এমন প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার জন্য সংশি
bdnews24