২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি'র 'নিয়ন্ত্রণের আশঙ্কায়' শেয়ার বাজারে দরপতন

শেয়ারের দামের কোনো ধরনের 'অস্বাভাবিক' ওঠা-নামায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে এই আশঙ্কায় মঙ্গলবার শেয়ার বাজারে দরপতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দামের কোনো ধরনের 'অস্বাভাবিক' ওঠা-নামায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে এই আশঙ্কায় মঙ্গলবার শেয়ার বাজারে দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে থাকলে দিনের শুরু থেকেই শেয়ারের দাম কমতে থাকে। ঋণ সীমা বাড়ানোর বিষয়ে কড়াকড়ি তুলে নেওয়ায় সোমবার শেয়ার বাজার একদিনে সবচেয়ে বেশি সূচক বাড়ার রেকর্ড করে। ২৫ নভেম্বর এসইসি মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ওপর নিয়ন্ত্রণ আংশিকভাবে শিথিল করে। এখন মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ গ্রহীতার মূল সম্পদের দ্বিগুণ পরিমাণ ঋণ দিতে পারবে। আগে এসইসি মূল সম্পদের পরিমাণের চেয়ে বেশি ঋণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এইমস বাংলাদেশ এর পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "নিয়ন্ত্রক সংস্থার আদেশে কারণে বাজার কিছুটা অস্থিতিশীল বলে মনে হচ্ছে। এখন এসইসি'র পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সা