২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ব্যবস্থাপনায় হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু

বেসরকারি ব্যস্থাপনায় সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড এখন থেকে এই স্থলবন্দরের কাজ পরিচালনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 05:20 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

দিনাজপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যস্থাপনায় সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড এখন থেকে এই স্থলবন্দরের কাজ পরিচালনা করবে। বেসরকারি ব্যবস্থাপনায় হিলি বন্দরের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আফতাব হাসান বলেন, "ব্যবসার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। বন্দরে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। যেসব আমদানি পণ্যের উপর নিষেধজ্ঞা রয়েছে তা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।" পানামা হিলি পোর্ট- এর পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল জানান, হিলি স্থলবন্দর পরিচালনার জন্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তারা ২০০৫ সালের ৯ অক্টোবর ২৫ বছর মেয়াদি একটি চুক্তি করেছেন। ২০০৬ সালের ১৬ জানুয়ারি ১০ একর জমি অধিগ্রহণ করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক এ এম সাইফুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট, আমদানিকারক, শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২৩১০ ঘ.