২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ শর্তে ঋণ পাবে ক্ষতিগ্রস্ত জেলে ও কাঠ ব্যবসায়ীরা

বিভিন্ন ব্যাংক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ী ও জেলেদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক। সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। কাঠ ব্যবসায়ী ও জেলেদের কম সুদে দ্রুত ঋণ পৌঁছে দেয়া সে উদ্যোগেরই একটি অংশ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন ব্যাংক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ী ও জেলেদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক। সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। কাঠ ব্যবসায়ী ও জেলেদের কম সুদে দ্রুত ঋণ পৌঁছে দেয়া সে উদ্যোগেরই একটি অংশ।" মাজহারুল হক জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকগুলো ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে একটি দিক নির্দেশনা দেবেন। সে অনুযায়ী ব্যাংকগুলো আলাদা আলাদা প্রকল্প তৈরি করে কাঠ ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ঋণ বিতরণ করবে।" মাজহারুল হক বলেন, "ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের মালিকরা যাতে তাদের গাছের সঠিক দাম পায় এবং জেলেরা যাতে দ্রুত নৌকা তৈরি করে জাল কিনে মাছ ধরার কাজ শুরু করতে পারে সেজন্যই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।" নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ গাছ উপড়ে বা ভেঙে গেছে। কিন্তু ক্রেতার অভাবে মালিকরা এসব গাছ বিক্রি করতে পারছে না। অন্যদিকে কাঠ ব্যবসায়ীরাও টাকার অভাবে গাছ কিনতে পারছে না। গাছ মালিকরা যাতে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতেই কাঠ ব্যবসায়ীদের কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/২১৩০ ঘ.